শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাস কবলিত অবরুদ্ধ উহানে আটকে আছেন ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী ফেরার আকুতি

আসিফুজ্জামান পৃথিল : হুবেই ইউনিভার্সিটি অব টেকনলজির ছাত্র রাকিবিল তুর্য জানিয়েছেন, তারা পুরোপুরি বন্দি জীবন কাটাচ্ছেন। বাংলাদেশি দূতাবাস থেকে এখনও তাদের উদ্ধারের কোনও ব্যবস্থা নেয়া হয়নি।

তবে এক ফেসবুক পোস্টে বাংলাদেশি কর্মকর্তা খায়রুল বাশার আর আসিফ বাংলাদেশিদের করা একটি চ্যাটগ্রুপে যুক্ত আছেন। তারাই বাংলাদেশের হয়ে সব ব্যবস্থা গ্রহণ করবেন।

রাকিবিলের দেয়া তথ্যমতে শুধু হুবেই বিশ্ববিদ্যালয়তেই ১৪০জন বাংলাদেশি রয়েছেন। কোনও শিক্ষার্থী এখনও নতুন ভাইরাসে আক্রান্ত হননি।

তবে মজুদ খাবার দ্রুত শেষ হয়ে আসছে। কেউ বাইরে গিয়ে খাবারও সংগ্রহ করতে পারছেন না।

বেশ কিছু শিক্ষার্থী জানান, বেইজিংয়ে বাংলাদেশি দূতাবাসের সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন। দূতাবাস থেকে বলা হয়েছে কেবল কোনো সমস্যায় পড়লে যেনো তাদেরকে জানানো হয়।

এদিকে, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে ডেইলি স্টার জানিয়েছে, আটকে পড়া শিক্ষার্থীদের কারও সঙ্গে তাদের যোগাযোগ হয়নি।

তবে তুর্য নিজের স্ট্যাটাসে দাবি করেছেন, বাংলাদেশ দূতাবাস এখনও তাদের খোঁজ নেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়