শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ১১:২৮ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসলার দাম বেড়েই চলেছে

লাইজুল ইসলাম: রাজধানীর কারওয়ান বাজারের বেশ কয়েকটি মসলার দোকান ও পাইকারি দোকানে গিয়ে দেখা যায় কয়েকটি মসলা ছাড়া প্রত্যেকটিরই দাম বেড়েছে।

গেলো দেড় মাসে এলাচের দাম পাইকারে সাড়ে পাঁচ হাজার টাকা হয়। খুচরা তা দাড়ায় ৬ হাজার টাকায়। কিন্তু এলাচ ছাড়াও আরো মসলা রয়েছে যেগুলোর দামও ধীরে ধীরে বাড়তির পথে।

বিভিন্ন মসলা দেড় মাস আগে প্রতি কেজি বিক্রি হতো যথাক্রমে, জিরা ৩২০-৩০০, লবঙ্গ ৮০০-৭৫০, কিসমিস গোল্ডেন ৩০৫-২৭০, বাংলা বাদাম ১১০-৯০, কাজু বাদাম ৮৫০/৯০০-৭৫০, ইন্ডিয়ান বাদাম ৮২০-৭৭০ টাকা করে বিক্রি হচ্ছে।

পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, সব মসলার দাম বড়ানোর কোনো কারণ নাই। বাড়লেও দুই একটা মসলার দাম বাড়তে পারে। কিন্তু এটা তো চলমান আছে। তাতেই বোঝা যায় এতে আড়ৎদাড়দের কোনো কারসাজি রয়েছে।

সোহেল রহমান এসেছেন তার বাসার মসলা কিনতে। তিনি বলেন, এভাবে কখনো মসলার দাম বড়তে পারে। অবাক করা কান্ড। তেল, চাল, ডাল এখন মসলা। মানুষ খাবে কি?

  • সর্বশেষ
  • জনপ্রিয়