শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

তৌহিদুর রহমান , ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ইয়াছিন মিয়া(১৮)নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় চকবাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান চা-ষ্টলের ভিতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পরে ঝুলন্ত অবস্থায় তার মৃত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। সংবাদ পেয়ে চাতলপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।সে দূর্গাপুর গ্রামের জালাল মিয়ার ছেলে ।

চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনর্চাজ রঞ্জন কুমার ঘোষ জানান, চকবাজারে পিতা-মাতার সাথেই চা-ষ্টলে থাকতো ইয়াসিন। তার মানসিক সমস্যা ছিল।ঘটনার সময় পিতা-মাতা দোকানের বাইরে ছিল। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে মানসিক সমস্যা থেকে ইয়াছিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুনেছি সে একজন মানুসিক রোগী ছিলো। তবে ময়না তদন্তের রিপোট পেলেই এর সঠিক কারন জানা যাবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়