শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোহলির সিদ্ধান্তের উপর নির্ভর করছে ধোনি অবসর, বললেন রায়না

স্পোর্টস ডেস্ক : গত বছর ইংল্যান্ড বিশ্বকাপের পর আর ২২ গজে দেখা যায়নি ভারতীয় দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। কবে ফিরবেন সেই প্রসঙ্গেও কোনো খোলসা করছেন না। তবে তার সতীর্থ সুরেশ রায়না মনে করেন, ভারতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির উপর নির্ভর করছে ধোনি কবে অবসর গ্রহন করবেন।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ধোনি। এর পরেই ধোনির অবসরের গুঞ্জন আরো জোরালো হয়। তবে ধোনি এখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন না, এমনটাই জানিয়েছেন রায়না।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে রায়না বলেছেন, ‘যদি অবসর নেয়ার হতে তাহলে ধোনি এতোদিনে অবসর নিয়ে ফেলতো। তবে আমি চাই ও খেলা চালিয়ে যাক। ওকে ফিট লাগছে। অনুশীলনেও কঠোর পরিশ্রম করছে ফিটনেস নিয়ে।’

রায়না আরো জানিয়েছেন ধোনির ভবিষ্যৎ পরিকল্পনায় কোহলির নিজস্ব সিদ্ধান্তের যথেষ্ট ভূমিকা রয়েছে, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয় জাতীয় দলে ধোনির এখনো প্রয়োজন রয়েছে। তবে এটা পুরোটাই নির্ভর করছে বিরাট কোহলির সিদ্ধান্তের উপর।’

এদিকে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ এবং জাতীয় দলে ফেরার ইস্যুতে ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ক্রিকেটারদের ফর্ম ও অভিজ্ঞতা আমাদের মাথায় রাখতে হবে। সেই ক্রিকেটারকে ৫ অথবা ৬ নম্বরে ব্যাটিং করতে হবে। যদি ধোনি আইপিএলে ভালো খেলে, তবেই টি-টোয়েন্টি দলের জন্য নিজেকে বিবেচনা করতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়