শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বশুরবাড়িতে ইয়াবাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী

মাজহারুল ইসলাম : কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আঁধাখালী এলাকার একটি বাড়ি থেকে শুক্রবার রাত আটটার দিকে ৩ হাজার ৭০০ পিছ ইয়াবাসহ দম্পতি ছরওয়ার কামাল (৩৭) ও মুন্নি বেগম (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে ইয়াবাসহ স্ত্রী মুন্নিকে নিয়ে আঁধাখালী গ্রামে শ্বশুরবাড়িতে আসেন ছরওয়ার। এমন খবর জেনে পুলিশ ক্রেতা সেজে ছরওয়ারের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের শ্বশুরবাড়িতে আসতে বলেন। পরে পুলিশ ওই ইয়াবাসহ এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, ছরওয়ার কক্সবাজার শহরের লারপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা করেন। এ কাজে তিনি স্ত্রীকেও ব্যবহার করেন। আজ গ্রেপ্তারকৃতদের চকরিয়া আদালতে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়