শিরোনাম
◈ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার সাক্ষ্য ট্রাইব্যুনালে ◈ কম্পিউটারের ঝুপড়ি ঘরেই কোটি গ্রাহকের তথ্য! এনআইডি থেকে কললিস্ট সবই পাওয়া যায় সালামের কাছে (ভিডিও) ◈ মাহদী আমিন-দীনেশ ত্রিবেদীর বৈঠক, শিক্ষা-প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা ◈ সংসদের প্রতি মিনিটে ব্যয় ৩ লাখ ৫৬ হাজার, ৬০ দিনে ৭০৩ কোটি ◈ ভুয়া গ্রামীন লোনের ভয়ংকর ফাঁদ, প্রতারণায় অভিযুক্ত মাহিনের বিলাসী জীবন!(ভিডিও) ◈ দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী ◈ পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, পদোন্নতি পেলেন ৩ ডিআইজি ◈ পারদ নিষিদ্ধের এক যুগ পরও অ্যামাজন-টেমুতে বিক্রি হচ্ছে বিষাক্ত ত্বক ফর্সাকারী ক্রিম ◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় প্রকাশ্য দিনের বেলায় ব্যবসায়ীকে খুন করলো যুবলীগ নেতা ও তার বাহিনী

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি : বগুড়ায় কথা কাটাকাটির জের নিয়ে শায়েদ আহম্মেদ ওরফে শায়েদ (৩৬) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্য দিনের বেলায় ছুরিকাঘাত ও কুপিয় খুন করলেন এলাকার ত্রাস ও কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ যুবলীগ নেতা রুবেল ও তার ক্যাডার বাহিনী। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে সদর এলাকায়। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।

নিহত ব্যবসায়ী শায়েদ সদরের নূনগোলা ইউনিয়নের আশোকোলা গ্রামের তোজাম উদ্দিনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদরের নিশিন্দারা ইউনিয়নের দশঠিকা এলাকার ন্যাংড়াবাজার এলাকায় চুলকাটাকে কেন্দ্র করে স্থানীয় জনি ও শান্ত নামের দু’জন যুবকের মধ্যবচসা ও হাতা হাতি হলে তাতে বাধা দেন নিহতের বড় ভাই জাফরুল ।

এসময় শান্তর নেতা হিসাবে ক্ষুব্ধ হন সেখানে থাকা নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের বহুল বিতর্কিত সভাপতি রুবেল। সে সময় তার নির্দেশে নিহতের বড় ভাই জাফরুলকে জোর করে প্রাইভেটে করে তুলে নিয়ে যায় রুবেল ও তার লোকজন। এসময় তাকে অনত্র নিয়ে গিয়ে অমানুষিক ভাবে নির্যাতন চালিয়ে বেধড়ভাবে মারপিট করে অপহরণকারীরা ।
এ ঘটনার বেশ কিছু সময় পর মারপিটে আহত জাফরুলকে স্থানীয় একটি খড়ির দোকানের সামনে ফেলে যাবার সময় সেখানে আসে ছোট ভাই শায়েদ। ভাইকে বিনা কারনে মারপিট করার ঘটনায় এসময় রুবেলের কাছে প্রতিবাদ জানালে তার সাথে কথাকাটাকাটি হয় রুবেলের।

এসময় ভিষন ভাবে ক্ষুব্ধ হন যুবলীগ নেতা রুবেল। ফলে তার নির্দেশে এবার শায়েদকে টেনে হিচরে অনত্র নিয়ে যায় রুবেলের ক্যাডার বাহিনী। সেখানে নিয়ে গিয়ে উপুযুপরি ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুঁপিয়ে তাকে ছুরিকাঘাত করে রুবেল ও তার বাহিনীর লোকজন । পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায় তারা ।

ঘটনার পর পর স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় শায়েদকে উদ্ধার করে নিকটবর্তি ঠেঙ্গামারা এলাকায় রফাতউল্লা মেডিকেল কলেজ (টিএমএসএস )হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা ২টার দিকে শায়েদ মারা যায় ।

এদিকে ঘটনার পর খবর পেয়ে পুলিশের একটি দল এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাবার সময় হত্যাকান্ডের সাথে জরিত যুবলীগ নেতা রুবেলকে গ্রেপ্তার করে। তবে খুনি রুবেলকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিক ভাবে স্বিকার করেনি । শেষ খবর পর্যন্ত নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ