শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে ৩৯ লাখ টাকার তামাকজাত দ্রব্য ধ্বংস করলো বিজিবি

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) এর উদ্যোগে বিভিন্ন তামাকজাত মাদকদ্রব্য ধংস করা হয়। শ্রীমঙ্গল ৪৬বিজিবি সদর দপ্তরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেট এর উপস্থিতিতে বৃহস্পতিবার এসব তামাকজাত মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারি পরিচালক জনাব মোঃ শাজাহান (কোয়ার্টার মাষ্টার ৪৬ বিজিবি ব্যাটালিয়ন), শ্রীমঙ্গল সহকারি রাজস্ব ও গুদাম কর্মকর্তা সজল কান্তি দাস, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভারতীয় নাসির পাতার বিড়ি ৬২ গাইড ( ১৫, ৬৪, ৯০০ টি ) আগুনে নিক্ষেপ করে ধংস করা হয়। যার বাজার মূল্য ( ৩৯,১২,২৫০ ) উনচল্লিশ লাখ বারো হাজার দুইশত পঞ্চাশ টাকা।

অনুষ্ঠান শেষে জনাব মাহমুদুর রহমান জানান সীমান্তে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত তামাকজাত দ্রব্য যা জনস্বাস্থ্যরে জন্য ক্ষতিকর তা ধংস করা হলো। এদেশে তামাকজাত পণ্যরে ব্যাপক চাহিদা থাকায় কিছু অসাধু ব্যবসায়ী এই ক্ষতিকর পণ্য চোরাইপথে আমদানি করে বিজিবির হাতে ধরা পরে। এসবের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ