শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীল আর্মস্ট্রং চাঁদে যাননি, গিয়েছিলেন আমেরিকার ‘এরিয়া ৫১’ নামের সবচেয়ে গোপনস্থানে, জানালেন বিল কেসিং

দেবদুলাল মুন্না : এ তথ্য জানান তিনি তার প্রকাশিত ‘We Never Went to the Moon: Americas Thirty Billion Dollar Swindle’ বইটিতে। তিনি বলেন, আমেরিকার কোনও মহাকাশচারী আদৌ চাঁদে নামেননি। রাশিয়ার চাঁদে নামার স্বপ্ন ধূলিস্যাৎ করতে এটা ছিল পুরোটাই আমেরিকা সরকার ও নাসার সম্মিলিত ধাপ্পাবাজি।

১৯৬৯ সালের ১৬ জুলাই চাঁদের পথে রওনা হয়েছিলেন আর্মস্ট্রং নাসার অ্যাপেলো-১১ মহাকাশযানে। কিন্তু অ্যাপোলো-১১ উপস্থিত মানুষজনের চোখের বাইরে চলে যাওয়ার পর, একটি মিলিটারি এয়ারক্রাফটে করে অতি গোপনে আর্মস্ট্রংদের নিয়ে যাওয়া হয়েছিলো এরিয়া-৫১ এলাকায়। সেখানে ছিল কৃত্রিম চাঁদের মাটি ও পরিবেশ। তাই কয়েকদিন পর ‘চাঁদের বুকে মানুষের পা’ ভিডিও’র শ্যুটিং হয়। বিশ্বের মানুষকে নাসা জানায়, ২০ জুলাই চাঁদের মাটিতে পা রেখেছে নিল আর্মস্ট্রং ও বাজ অল্ড্রিনের।

বিল কেসিং জানান, আমেরিকার নেভাডা স্টেটের দক্ষিণে, লাস ভেগাস থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পাহাড়ঘেরা মরুভূমির মধ্যে ২৯ লক্ষ একর জায়গা জুড়ে আছে সবচেয়ে গোপন ও সবচেয়ে রহস্যময় এলাকা এরিয়া-৫১।

এরিয়া-৫১ এমন সুরক্ষিত জায়গা যে, পেন্টাগন, হোয়াইট হাউস, নাসার সদর দপ্তরে অনুমতি নিয়ে সাধারণ মানুষ ঢুকতে পারলেও এখানে মিডিয়া ও জনসাধারণের প্রবেশাধিকার নেই।

বইটি প্রথম প্রকাশিত হয়, ১৯৭৪ সালে। গতবছর ডিসেম্বরে এর ৫০ তম সংস্করণ বের হয়। টাইম ম্যাগাজিনের তালিকায় বেস্ট সেলিং বইয়ের শীর্ষে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়