শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ◈ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ◈ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লাগবে নির্দিষ্ট অভিজ্ঞতা ◈ টাঙ্গাইলে বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসাবাড়ির চুলায় গ্যাস বন্ধ, দেয়া হবে শিল্প কারখানায়, সংসদে বললেন নসরুল হামিদ

নিউজ ডেস্ক : বাসাবাড়িতে দুটি চুলায় যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস খরচ হয় তা দিয়ে শিল্প-কারখানায় শত লোকের কর্মসংস্থান হয় জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাসাবাড়িতে আর প্রাকৃতিক গ্যাস সংযোগ দেয়া হবে না। তিনি বলেন, ‘সারা দেশের শিল্প কারখানায় প্রাকৃতিক গ্যাসের সরবরাহ অগ্রাধিকার পাবে, বাসাবাড়ির চুলায় নয়। আমরা এই বিষয় থেকে বিরতি নিতে চাই।’ বাংলাদেশ জার্নাল

বৃহস্পতিবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ১৩৭ বিধিতে আনীত সিদ্ধান্ত প্রস্তাবের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন। সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করেন সরকারদলীয় সংসদ সদস্য নরুন্নবী চৌধুরী।

গ্যাসের অগ্রাধিকার প্রসঙ্গে নসরুল হামিদ বলেন, আমাদের মহামূল্যবান গ্যাস। আমরা কি আবাসিক খাতে গ্যাস দেবো, শিল্পখাতে গ্যাস দেবো, কমার্শিয়াল খাতে গ্যাস দেবো, সিএনজিতে গ্যাস দেবো, নাকি পাওয়ার প্ল্যান্টে গ্যাস দেবো। কোনটা আমাদের অগ্রাধিকার? যদি আমরা গ্যাস দিয়ে পাওয়ার বানাই সেখানে যে এনার্জি তৈরি হয় সেটার এফিশিয়েন্সি ৬৫ শতাংশ। চুলাতে যে গ্যাস ব্যবহার করে আমরা রান্না করি তার এফিশিয়েন্সি ৫ শতাংশ।

তিনি বলেন, দুইটি চুলায় এক মাসে যে পরিমাণ গ্যাস ব্যবহার করে, সেই গ্যাস দিয়ে যদি গার্মেন্টসের ব্রয়লার চালানো হয় তাহলে ১০০ লোকের কর্মসংস্থান তৈরি হয়। কাজেই গুরুত্বটা কোথায়? বুঝতে হবে। অতি মূল্যবান প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে ৯ টাকা আর সেই গ্যাস বিক্রি করছি গড়ে ৭ টাকা।

গ্যাসের চাহিদা মেটাতে সরকার প্রায় ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের চাহিদার ক্ষেত্রে স্বস্তির লেবেল তৈরি করার জন্য এই ভর্তুকি দেয়া হচ্ছে। যে গ্যাস আমদানি করছি সেখানেও প্রায় ১০-১২ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হচ্ছে। যে পরিমাণ গ্যাস আমাদের শিল্পে ব্যবহার করা হয় সেখানেও যাতে স্বস্তি তৈরি হয়।

তিনি বলেন, মহামূল্যবান গ্যাস সবাই চুলার মধ্যে নিতে চাচ্ছি। এই বিষয় থেকে বিরতি নিতে চাই। গ্যাসের ব্যবহার বিষয়ে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে ভোলায় বিদ্যুৎকেন্দ্র ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের প্রয়োজন নেই। সেখানে নির্মিতব্য বিদ্যুৎকেন্দ্র দ্বৈত জ্বালানিভিত্তিক হতে হবে। ডুয়েল-ফুয়েল করবো। যদি গ্যাসও ফুরিয়ে যায়, যাতে তেল দিয়েও চালাতে পারি।

তিনি বলেন, ভোলা থেকে বরিশাল পর্যন্ত পাইপলাইনে গ্যাস নেয়া যায় কিনা- সেই সমীক্ষা করছি। বরিশালে আমরা শিল্প করতে চাই। আমরা শিল্প এলাকাতে দিতে চাই। বাংলাদেশের যতগুলো শিল্প এলাকা হোক সেখানে আমাদের অগ্রাধিকার থাকবে।

  • সর্বশেষ