শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৫:১১ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়রের ক্ষমতা অকল্পনীয় কিন্তু তাকে তা ব্যবহার করতে দেয়া হয় না, বললেন স্থপতি মোবাশ্বের হোসেন

জুনায়েদ কবির : বৃহস্পতিবার রাতে বাংলাভিশন চ্যানেলের “গণতন্ত্র এখন” নামক অনুষ্ঠানে স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, দুই সিটির দুইজন মেয়র নির্বাচিত হবেন ৩০ লাখ জনগণের ভোটে । রাষ্ট্রের প্রধানমন্ত্রীও এত লোকের ভোটে নির্বাচিত হতে পারেন না । ১৫১ জন এমপি যদি একমত হয় তাহলে প্রতি তিন মাসে একজন করে প্রধানমন্ত্রী সরানো সম্ভব কিন্তু একজন মেয়রকে সরাতে হলে তাকে পাগল সাব্যস্ত করতে হবে ।

তিনি বলেন, সাবেক মেয়র আনিসুল হক অ্যাম্বাসির জায়গা দখল মুক্ত করেছেন, ১৫ বছর ধরে দখল করা জায়গা উন্মুক্ত করেছেন কিন্তু গুলশানের ফুটপাতে অন্ধদের জন্য টালি বসানো রাস্তা থেকে বৈদ্যুতিক লাইটের খুঁটি সরাতে পারেননি। কারণ বিদ্যুৎ বিভাগ মেয়রের অধীনে কোনভাবে সম্পৃক্ত না ।

এ নগরবিদ আরো বলেন, সব মন্ত্রণালয়কে স্বাধীনতা দেয়া আছে এবং তারাই তাদের কাজ করবেন, এজন্য তারা স্বয়ং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কথাও শোনেন না । প্রধানমন্ত্রীর কথা যেহেতু শোনেন না, সেহেতু একজন মেয়রের কথাও তারা শুনবেন না । ঢাকা শহরকে সুন্দর নগরে তৈরি করতে হলে এই জায়গাগুলোর পরিবর্তন করতে হবে ও নগর সরকার গঠন করতে হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, নগর সবকারকে যদি নগরের জনগণ সাহায্য করে তাহলে একজন মেয়র তার সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে । এছাড়া যেই নির্বাচিত হোক, সে যে দলেরই হোক তাকে পুরো ঢাকাবাসীর জন্য কাজ করতে হবে তাহলে সুন্দর ঢাকা তৈরি হবে, বলেন তিনি । সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়