শিরোনাম
◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে হিন্দুত্বের নামে হিন্দুদের বদনাম করা হচ্ছে, বললেন মমতা ব্যানার্জি

ইয়াসিন আরাফাত : বৃহস্পতিবার দার্জিলিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধাজ্ঞাপন করার সময় এই মন্তব্য করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসময় তিনি বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু দেশের এক বড় নেতা ছিলেন। যার কাছে ‘ধর্মনিরপেক্ষতা’র স্লোগান ছিলো। তিনি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, নেপালি, গোর্খা, পার্শি, জৈন যাই হোক না কেন সকলের কথা বলেছেন। এই সময়

মমতা ব্যানার্জি বলেন, হিন্দু ধর্ম কেবল একজনের জন্য নয়। হিন্দু ধর্ম সর্বজনীন। যার কথা স্বামী বিবেকানন্দ একবার নয় বারবার বলেছেন। কিন্তু এখন যা বর্তমানে দেশে চলছে প্রত্যেক ধর্মকে বহিষ্কার করে হিন্দুত্বের নামে হিন্দুদের বদনাম করা হচ্ছে। আমরাও তো হিন্দু’ কিন্তু তাই বলে কী নেপালিকে পছন্দ করব না, তাদের উৎসব পালন করব না? গোর্খাদের, মুসলিমদের, খ্রিস্টানদের উৎসব পালন করব না?

এসময় তিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, এরা কীভাবে দেশের নেতা হবে?  দেশের নেতা কীরকম হয়? যে নেতা দেশকে নেতৃত্ব দিতে পারেন তিনিই দেশের নেতা। যে নেতা সব ধর্ম, বর্ণ, জাতির সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেন তিনিই দেশের  নেতা। গরীবদের জন্য যার ভালোবাসা আছে তিনিই নেতা হন।  সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়