শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিককে বাবর আজম, মাহমুদউল্লাহরা এসেছে আপনিও আসতেন

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে যাবেন না বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, সেটিই আগেই জানিয়ে দিয়েছিলেন। মুশফিক না যাওয়ার প্রসঙ্গে পাকিস্তান মিডিয়ায় বিভিন্নভাবে খবর প্রকাশ হয়েছে। এবার মুশফিককে বার্তা দিলেন পাকিস্তান দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক বাবর আজম।

প্রথম থেকেই পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে ‘না’ ছিলো মুশফিকের। তবে তখনও নিশ্চিত হয়নি আদৌ পাকিস্তান সফরে যাবে কি না বাংলাদেশ। তবে সফর যখন চূড়ান্ত তখনও মুশফিকের জবাব ছিল ‘না’। মূলত পরিবার থেকে সম্মতি না থাকায় পাকিস্তান সফরে দলের সঙ্গে যাননি দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তার পাকিস্তান না যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রলের শিকার হতে হয়েছে তাকে।

একদিন পাকিস্তানের মিডিয়ায় আলোচনার মূল বিষয় ‘মুশফিক’। এমনকি আজও সংবাদ সম্মেলনে মুশফিককে ঘিরে প্রশ্ন ছুঁড়ে দেন পাকিস্তানের সাংবাদিকরা। গতকাল শোয়েব মালিক কথা বলেছেন মুশফিক ইস্যুতে। আজ সংবাদ সম্মেলনে মুশফিককে বার্তা পাঠিয়েছেন দলের অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, আমি উনাকে (মুশফিকুর রহিম) এই বার্তাটাই দিতে পারি, দলের বাকিরা যেহেতু এসেছে আপনিও আসতেন। অনেক ভালো হতো। উনি কেন আসবেন না সেটি তো জানিয়ে দিয়েছেন। আমি উনাকে এই বার্তাটাই দিতে চাই।

আইসিসি র‌্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতলেও অল্পের জন্য সিরিজ হাতছাড়া হয় বাংলাদেশের। আর তাতেই বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান মিডিয়া। র‌্যাঙ্কিংয়ে অনেক পেছনে থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না বাবরও।

  • সর্বশেষ