শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:২৪ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে দুই কিশোরসহ ৫ ছিনতাইকারী আটক

সুজন কৈরী: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই কিশোরসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃতরা হলো মো. কাউছার মিয়া (২৭), মো. মনির হোসেন (২৮), মো. আলমগীর হোসেন (২৫) ও দুই কিশোর।

বৃহস্পতিবার র‌্যাব-১০ জানিয়েছে, বুধবার ব্যাটালিয়নের সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ি চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই ৫ ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫টি চাকু, ১০টি ব্লেড, ২টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়