শিরোনাম
◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড ◈ বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:১৬ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুইদিন ঘুরে দেখবে ভবন ভাঙ্গার কর্মীরা, ভাঙ্গার সরঞ্জাম ভেতরে ঢোকানো হচ্ছে

সুজিৎ নন্দী: বিজিএমইএ ভবন ভাঙ্গা শুরুর দ্বিতীয় দিনে আজ ভবন ভাঙ্গার কাজ হয়েছে। বাইরে আউট লাইট গ্লাস খোলা শুরু না হলেও যারা ভবন ভাঙ্গার কাজে অংশ নেবে তারা প্রতিটি ফ্লোর ঘুরে দেখেছে। যেহেতু সনাতন পদ্ধতিতে ভবন ভাঙ্গা হবে এজন্য আগামী দুই দিন কর্র্মীরা প্রতিটি ফ্লোর দেখেছে। বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে গিয়ে এরকম চিত্র দেখা গেছে।

একাধিক কর্মী জানান, আশপাশের ভবনের মালিকরা ইতোমধ্যে জানিয়েছেন, তাদের যেন কোন ক্ষতি না হয়। আমরা সব সময় আশপাশ লক্ষ্য রেখে কাজ করবো। ২ লাখ ৬৬ হাজার বর্গফুটের বিজিএমইএ ভবন ভাঙ্গতে সময় দেয়া হয়েছে সর্বোচ্চ ৬মাস। একারণে সেভাবেই আমরা কাজ করবো।

ফোরস্টার কোম্পানির একজন কর্মকর্তা জানান, যেহেতু ভবনটি সনাতন পদ্ধতিতে ভাঙ্গা হবে এ জন্য সময় একটু বেশি লাগবে। খুব সাবধানে ভবনের আউট লাইট গ্লাস, টাইলস, কমোড, বেসিন, ইন্টেরিয়ার ডেকোরেশনের উপকরণ খুলতে হবে।

প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী এ এস এম রায়হানুল ফেরদৌস বলেন, অপসারণ কার্যক্রম দেখভাল করার জন্য বুয়েটের প্রতিনিধি, সেনাবাহিনীর প্রতিনিধি, রাজউকের প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি টিম থাকবে। এমনকি নগর ও ইমারত বিশারদদের নিয়ে একটি টিম করা হয়েছে। তার সার্বক্ষণিকভাবে এই কর্মকান্ড দেখভাল করবেন। তিনি আরো বলেন, ভবন ভাঙ্গার কাজে কোন ঝুঁকি থাকবে না। আশাপাশের ভবনের ঝুঁকির কোন কারণ নেই। সর্বোচ্চ সতর্কতার সাথে তারা কাজ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়