শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হতে পারে সমন্বিত ভর্তি পরীক্ষা

আসিফ কাজল: বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ তথ্য জানা গেছে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ সভার সভাপতিত্ব করেন।

সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে একই দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ের আপত্তি জানায় তাদেরকে বাদ দিয়েই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দ অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতেও একইভাবে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে।

ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালক মো. কামাল হোসেন জানান, আজ আমরা একসঙ্গে বসেছিলাম। নীতিগতভাবে সবাই এ বিষয়ে একমত হয়েছি। তবে কেউ বলছেন গুচ্ছ পদ্ধতি কেউ বলছেন সমন্বিত পদ্ধতি। কোন পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট ও শ্রম লাঘবে ইউজিসি দীর্ঘদিন ধরেই এ বিষয়ে কাজ করছে।

সত্তরের দশকে মেডিক্যাল কলেজগুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হয়। এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একই পদ্ধতিতে শুরু হয় ভর্তি পরীক্ষা। সর্বশেষ গত বছর দেশের কৃষি বিশ্ববিদ্যালয় ও যেসব বিশ্ববিদ্যালয়ে কৃষি বিভাগ রয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার আয়োজন করে সফল হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

  • সর্বশেষ