শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার আবার ফরিদপুরে আসছেন মিজানুর রহমান আজহারী

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঐতিহ্যবাহী মমিন খাঁর হাট জামে মসজিদ কমিটির উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বাদ আছর জেলা সদরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বয়ান করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন ও ইসলামী গবেষক ড. মিজানুর রহমান আল আজহারী (পি.এইচ.ডি গবেষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া)।

মাহফিলের প্রস্তুতি হিসেবে বিশাল এলাকা জুড়ে পুরুষ ও মহিলা প্যান্ডেল,ওযু খানা,টয়েলেট,হেলিপোর্ট,বিদুৎ,সিসি ক্যামেরা লাইটিং,মাল্টি মিডিয়া প্রজেক্টর স্থাপনের কাজ ইতি মধ্যে শেষ হয়েছে।

সম্মেলনের নিরাপত্তা ও প্রস্তুতি দেখতে মাঠ পরির্দশন করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মোঃ শহিদুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ। একাধিক সূত্র জানায়, প্রায় কয়েক লক্ষ মানুষ ওয়াজ শুনতে সমাবেত হবেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়