শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈশ্বিক ফোরামে রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিকীকরণে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক : বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, নিউইয়র্কে স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে নতুন বছরকে স্বাগত জানিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় এসব কথা বলেন রাষ্ট্রদূত।

রাবাব ফাতিমা বলেন, আমরা গত বছরের মতো এবছর জাতিসংঘের বিভিন্ন আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি আরও জোরালোভাবে নিয়ে আসতে এবং এর পক্ষে বিশ্ব জনমত সুসংহত করতে কাজ করে যাবো। এ ব্যাপারে জাতিসংঘের সম্পৃক্ততা বাড়াতে আমাদের সার্বিক প্রচেষ্টা অব্যহত থাকবে।

তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এবং কূটনৈতিক প্রজ্ঞায় জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক বজায় রেখে চলেছে। এই ঘনিষ্ট সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী পালনের অংশ হিসেবে মিশনের পক্ষ হতে আমরা বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবো। আমাদের মূল লক্ষ্য থাকবে এসকল অনুষ্ঠানকে যথাসম্ভব জাতিসংঘে নিয়ে যাওয়ার মাধ্যমে জাতির পিতার আদর্শ বিশ্বপরিমন্ডলে আরও ভালোভাবে ছড়িয়ে দেয়া।

  • সর্বশেষ