শিরোনাম
◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা ◈ সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করলো ইরান ◈ দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: বাতিল ৩২০ ফ্লাইট, বিপর্যস্ত এভিয়েশন ও শ্রমবাজার ◈ ইরান আত্মসমর্পণ করবে না: পার্লামেন্ট স্পিকার ◈ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দু’জনকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু ◈ ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে শুরু হচ্ছে ৩৯ দেশের ১৭৯টি চলচ্চিত্র নিয়ে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

দেবদুলাল মুন্না: বিকেলে শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার চত্বরে এ উৎসবের উদ্বোধন হবে। উৎসব উদ্বোধন করবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার।

বাংলাদেশসহ ৩৯ দেশের ১৭৯ শিশুতোষ চলচ্চিত্রে সাজানো উৎসবটি শেষ হবে ৩১ জানুয়ারি। ১৩তম আসরটির আয়োজক চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ।

উৎসব সম্পর্কে চিলড্রেন্স ফিল্ম সোসাইটির সভাপতি মুহম্মদ জাফর ইকবাল বলেন, এই উৎসবটি শিশুদের জন্য বাংলাদেশের সবেচেয়ে বড় উৎসব।
জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনসহ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ সেন্টার ও গ্যেটে ইনস্টিটিউটে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি কর্মশালা ও আলোচনা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি প্রদর্শনী হবে।

১৯ থেকে ২৫ বছর বয়সী তরুণ নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে থাকছে ‘ইয়ং বাংলাদেশী ট্যালেন্ট’ বিভাগ। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে রয়েছে ‘স্পেশাল ফিল্ম কম্পিটিশন’ বিভাগ, যেখানে বিষয় হলো ‘প্রজন্মের চোখে বঙ্গবন্ধু’ । একই সঙ্গে রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়