শিরোনাম
◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ১ ফেব্রুয়ারি নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির দিন ধার্য, ফাঁসির আগে তাদের ‘শেষ ইচ্ছা’ নেই

দেবদুলাল মুন্না : নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের চার দোষীর মধ্যে তিহার জেলের দু’নম্বর সেলে রাখা হয়েছে মুকেশ, পবন ও অক্ষয়কে। তিন নম্বর সেলে রয়েছে বিনয় শর্মা।  পাঁচ জন কারারক্ষী সেলগুলোর উপর নজর রাখছে। এ তথ্য হিন্দুস্তান টাইমসের।

এর আগে গত ৭ জানুয়ারি পাতিয়ালা হাউস কোর্ট জানিয়ে দিয়েছিল গত বুধবার সকাল ৭টায় তিহার জেলে চার অভিযুক্তের ফাঁসি হবে। কিন্তু গত বুধবার নির্ভয়া মামলায় দোষীদের ফাঁসি হয়নি। কারণ খুনিদের একজন মুকেশ সিং রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষা চেয়েছিলো।

গত মঙ্গলবারই সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় দুই অপরাধী মুকেশ কুমারের ও বিনয় শর্মার দায়ের করা কিউরেটিভ পিটিশন। এরপর ফের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে মুকেশ। আবেদন পাঠানোর কয়েক ঘণ্টা মধ্যেই তা খারিজ করেন দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

জেল কর্তৃপক্ষ জানান, অনেক সময়েই মৃত্যুদণ্ডের আসামিদের মধ্যে তীব্র মানসিক উত্তেজনা দেখা যায়। অনেকে আত্মহত্যাপ্রবণও হয়ে ওঠে। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যায় অনেককে। তবে নির্ভয়ার চার দোষীর মধ্যে তেমন কিছু আঁচ করা যায়নি। যদিও তাদের নিয়মিত কাউন্সেলিং ও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়