শিরোনাম
◈ দুই দশকের বেশি সময়েও থামেনি রাজনৈতিক সহিংসতা, সরকার বদলালেও বদলায়নি সংঘাতের চিত্র ◈ সাধারণ লবণের বদলে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারে বছরে ৩০ লাখ মৃত্যু ঠেকানো সম্ভব: গবেষণা ◈ হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি উৎস হিসেবে বিশ্ববাজারে গুরুত্ব বাড়ছে আফ্রিকার, বাড়ছে বিনিয়োগ! ◈ গাজীপুরের শ্রীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাইয়ের ঘরে একসঙ্গে ৪ শাবকের জন্ম, বেড়ে সংখ্যা ১৩ ◈ প্রবাসীর টাকায় পড়াশোনা করে সরকারি চাকরি, সহকর্মীকে বিয়ের পর কারাগারে শিক্ষিকা-প্রেমিক ◈ দেশে আমদানি নির্ভরতা কমাতে ভোলা-চট্টগ্রাম-নরসিংদীতে ৩ নতুন সার কারখানা স্থাপনের উদ্যোগ সরকারের ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা কি সত্যিই সম্ভব, প্রত্যর্পণ ও ট্রাভেল পাস নিয়ে যত জটিলতা ◈ সিঙ্গাপুর হংকং লন্ডন নিউইয়র্কের বাজারে ১ বিলিয়ন ডলারের সার্বভৌম বন্ড ছাড়ছে বাংলাদেশ, দায়িত্বে জেপি মরগান চেজ ◈ নোংরা মোজায় লুকিয়ে জার্মানিতে পাচার হচ্ছিল ৩০০০ মাকড়সা, মূল্য ১৫ লাখ ইউরো ◈ মেসির রাজকীয় বিদায়, রোনালদোর প্রস্থান বিতর্কে— দুই কিংবদন্তির প্রাপ‌্য সম্মান নি‌য়ে প্রশ্ন

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৪:৪৯ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদের প্রভাবে কানাডায় গাজী মিঠুর দোকানপাট বন্ধ

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে, বেসিক ব্যাংকের বিভিন্ন শাখা থেকে অবৈধ পন্থায় ভুয়া ঋণের মাধ্যমে ৩৫০০ কোটি অর্থাৎ কানাডীয় ৫৪০ মিলিয়ন ডলার আত্মসাতের বিষয়ে তদন্তানাধীন ৬১টি পৃথক মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের ১৫৬২৫ নম্বর স্মারকপত্রে ২০১৯ সালের ১৮ এপ্রিল জি বি হোসেন (গাজী বেলায়েত হোসেন) ওরফে মিঠুর দেশত্যাগের ক্ষেত্রে তার বাংলাদেশ পাসপোর্ট: বিআর ০৫০২১০৯ এবং কানাডিয়ান পাসপোর্ট: এবি ৯৪৫৭২৭-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে বলা হয় যে, তিনি জালিয়াতির মাধ্যমে ওই ব্যাংকের ৩০০ কোটি টাকা বা কানাডীয় ৪৬ মিলিয়ন ডলার আত্মসাত করেছেন।

তথাপি গাজী হোসেন বাংলাদেশ থেকে কানাডায় পালিয়ে যেতে সক্ষম হন। তিনি তার স্ত্রী নাহিদ আক্তারের সঙ্গে লেক সংলগ্ন স্কারবরো ব্লাফসের ৯১ হিল ক্রিসেন্ট, স্কারবরো, অন্টারিও এম১এম ১জে৩, কানাডা ঠিকানায় একটি বিলাসবহুল প্রাসাদে থাকছেন, যার মূল্য কানাডীয় অর্থে আনুমানিক ১৬ মিলিয়ন ডলার, অর্থাৎ ১০৪ কোটি টাকা। এই ঠিকানায় তার নামে ২০১১ সালের ৫ অক্টোবর থেকে কানাডার কেন্দ্রীয় সরকারের নিবন্ধনভুক্ত কবডেন ট্রেভেল সেন্টার ইনকর্পোরেটেড নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া দূরবর্তী শহরতলীতে ‘আলট্রামার’ ব্র্যান্ডের গ্যাস ষ্টেশন বা পেট্রলপাম্পও রয়েছে। একমাত্র টরন্টো শহরের ৩৪৫৪ ও ৩৪৫৬ ডেনফোর্থ অ্যাভিনিউ, অন্টারিও এম১এল ১ই৩, কানাডা ঠিকানাতেই রয়েছে এই দম্পতির কলপাতা বুফে কুজিন এবং ভাসাবি’স নাহিদ’স কালেকশন নামে দুটি প্রতিষ্ঠান, যা আপাতত তাদের বিরুদ্ধে সংবাদ প্রচারের পর বন্ধ রয়েছে।

  • সর্বশেষ