শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোণায় সর্ব্বধর্ম্ম মিশণ এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব

সুস্থির সরকার: নেত্রকোণায় সর্ব্বধর্ম্ম মিশণ এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা শহরের নাগড়া এলাকায় শ্রীশ্রী মা মনোরমা আশ্রমে সারাদিন ব্যাপী মিশণ এর উৎসবের অংশ হিসাবে বিভিন্ন কর্মসূচী পালিত হয়। প্রতিষ্ঠানের বার্ষিক আয়-ব্যায় হিসাব উপস্থাপন, মহাপ্রসাদ বিতরণ এবং দেশ ও জাতির কল্যানে প্রার্থনা করা হয়। ‘কোন ধর্মই বিপথগামী নয়।” সর্ব্বধর্মবতার শ্রী শ্রী মৎ আচার্য্য আনন্দস্বামী’র এ বাণীকে ধারণ করে নেত্রকোণা মিশনের সেক্রেটারী কৃষ্ণ নারায়ন পাল এর সভাপতিত্বে বিকাল ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোণা পুলিশ সুপার আকবর আলী মুন্সী, প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন ভারত থেকে আগত আগরতলা দয়াময় আশ্রম, মিলন সংঘ এর সেক্রেটারী তপন চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজী মোজাম্মেল হোসেন টুকু, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, কেশব রঞ্জন সরকার, নেত্রকোণা জেলা কৃষকলীগ সভাপতি, সন্তোষ কুমার পাল, সভাপতি, সর্ব্বধর্ম্ম মিশন, প্রধান কার্যালয়, বিমল পাল, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, ও মোহনগঞ্জ আশ্রম এর সেক্রেটারী, সুভাষ চন্দ্র পাল, ময়মনসিংহ আশ্রম এর সেক্রেটারী প্রমুখ। উৎসবে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতি ঘটে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়