শিরোনাম
◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফরে বিসিবির খরচ কয়েক কোটি টাকা!

ডেস্ক রিপোর্ট : জানাযায়, সরাসরি একবার পাকিস্তান যেতে-আসতে বিসিবির খরচ হবে দেড় লাখ মার্কিন ডলার বা এক কোটি ২৭ লাখ টাকারও বেশি। তিন মাসে তিনবার পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। পাকিস্তানে সরাসরি বিমান না থাকায় ভাড়া করা বিমানে যাতায়াত করবে বাংলাদেশ। যুগান্তর

আকাশ পথে পাকিস্তানে যাওয়ার নেই কোনো সহজ উপায়। দোহা বা দুবাই হয়ে যেতে হয় পাকিস্তানে। যে কারণে দুই-তিন ঘণ্টার রাস্তা ঘুরে যেতে সময় লাগে ১০-১২ ঘণ্টা। কিন্তু পাকিস্তান সফরের ঝক্কি ঝামেলা এড়াতে দোহা আর দুবাই না ঘুরে বুধবার সরাসরি পাকিস্তান গেল বাংলাদেশ।

বুধবার রাত আটটায় বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া করা চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে সরাসরি লাহোর যায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। রাত সাড়ে দশটায় নিরাপদে লাহোরে পৌঁছায় বাংলাদেশ দল। ওই বিমানে অন্য কোনো যাত্রী না থাকায় ১৬২ আসনের বিমানের বেশিরভাগ আসনই ফাঁকা পড়ে ছিল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফেরত আসবে বাংলাদেশ দল। এই বিমানটি তখন পাকিস্তান গিয়ে ক্রিকেটারদের নিয়ে আসবে।

পাকিস্তান সফরে প্রথম দফায় ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। এপ্রিল মাসে সফরে গিয়ে বাংলাদেশ খেলবে একটি ওয়ানডে আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়