শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাসমান বিওপি পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

সাতক্ষীরা প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম বলেন, সীমান্ত রক্ষা করার পাশাপাশি চোরাচালান রোধ, ডাকাতি এবং সুন্দরবনকে রক্ষা করতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আঠারবেকি ও কাঁচিকাটার দুটি ভাসমান বিওপির সদস্যরা সার্বক্ষনিক তাদের কার্যক্রম চালাবে। তিনি বলেন, সুন্দরবনের বাংলাদেশ সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী নিয়মতি টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের সাথে সামঞ্জস্য রেখে বিজিবি যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য আমাদের এই বিওপি স্থাপন করা হয়েছে।

বুধবার দুপুরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিজিবি’র খুলনা সেক্টরের রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধীনস্থ কাঁচিকাটা ও আঠারবেকি ভাসমান বিওপি পরিদর্শনকালে তিনি এসব বলেন। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়