শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরের হিলিতে ফেনসিডিলসহ ৫ মাদকব্যবসায়ী আটক পুলিশ

আলম হোসেন, হলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১শ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোররাতে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মিঠুন, আল আমিন, শাকিল, শাওন, সাজু মিয়া, তাদের সকলের বাড়ি হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায়।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে চোরাকারবারীদল দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ১শ বোতল ফেনসিডিলসহ ওই পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়