শিরোনাম
◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলম্বিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ-সংঘর্ষে ১০ পুলিশসহ আহত ১১

সাইফুর রহমান : মঙ্গলবার বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়ে মারলে পুলিশও পাল্টা টিয়ারগ্যাস ও গ্রেনেড ছোঁড়ে। এসময় অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ প্রধান অস্কার আতেহরতুয়া জানান, ক্যালি, মেডেলিনসহ দেশটির প্রধান প্রধান শহরগুলো ছাড়াও দেশজুড়ে অন্তত ১৬৫টি স্থানে বিক্ষোভকারীরা মার্চ-র‌্যালির পাশাপাশি রাস্তাঘাটও বন্ধ করে দিয়েছে। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই বোগোতা শহরের বলেও জানান তিনি। ইয়ন, ডয়চে ভেলে

এদিন বিকেলের দিকে বোগোতা শহরে একরকম অহিংস বিক্ষোভ শুরু হলেও এক পর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। গত বছরের শেষ দিকে ১৭ মাস ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ প্রেসিডেন্ট ইভান দুকের বিরুদ্ধে প্রথমবারের মতো বিক্ষোভ শুরু হয়। সাদামাটাভাবে শুরু হওয়া বিক্ষোভ এক পর্যায়ে অর্থনৈতিক পলিসি, বেকারত্ব, দুর্নীতি এবং মাদকসহ সরকার বিরোধী আন্দোলনে রুপ নেয়।

বোগোতার মেয়র ক্লদিয়া লোপেজ জানান, সারাদিনই শহরের পরিস্থিতি শান্ত থাকলেও স্থানীয় কয়েকটি গ্রুপের সহিংসতায় পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। উল্লেখ্য, নভেম্বরের ২১ তারিখ থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। এছাড়া ৫০০ জন আহত হওয়ার পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন অন্তত ২০০ জন বিক্ষোভকারী।

  • সর্বশেষ