শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে নৈশপ্রহরীকে বেঁধে চারটি দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

তাপস কুমার, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে চারটি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত্রি দুইটার দিকে নলডাঙ্গা বাজারের ভিআইপি রোডে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ তে নগদ দুই লাখ টাকাসহ প্রায় ১ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল। ঘটনাস্থল পরিদর্শনে আসেন নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা ও গোয়ান্দা সংস্থার কর্মকর্তারা।

বাজারের চারজন নৈশ প্রহরীকে পিটমোড়া দিয়ে বেঁধে মুখে স্কচটেপ দিয়ে ডাকাতি করে। এতে নগদ দুই লাখ টাকাসহ প্রায় ১ কোটি টাকার মালামাল লুট করে ট্রাকযোগে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এসময় ডাকাতরা ঐ সকল দোকারের সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যায় এবং বিদুৎ সংযোগ বিছিন্ন করে দেয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জন নৈশ প্রহরীকে আটক করা হয়েছে। এ ঘটনায় সকালে বাজার ব্যবসায়ীরা প্রতিবাদ সভা করে ঐক্যবদ্ধভাবে থানা গিয়ে পুলিশ কে দ্রুত ডাকাতদের খুজে বের করে আইনের আওয়াতায় এনে লুট হওয়া মালামাল উদ্ধারের দাবী জানান। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত চার দোকান মালিক বাদী হয়ে নলডাঙ্গা থানায় ডাকাতি মামলা দায়ের করেছে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়