শিরোনাম
◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কাছে ভার‌তের পরাজ‌য়ে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিলো সম্প্রচারকারী স্টার স্পোর্টস  ◈ ৭ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১২:০২ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর দুই সিটি নির্বাচনে সংরক্ষিত ৪৩টি ওয়ার্ডের ১৫৭ জন নারী কাউন্সিলরের মধ্যে ৭০ জন পেশায় গৃহিণী

শাহীন খন্দকার : দুজনের পেশা হলফনামায় উল্লেখ করা হয়নি। বাকি ১৫৫ জনের মধ্যে ৫৭ জন ব্যবসায়ী। ছয়জন আইনজীবী, চারজন শিক্ষক, চারজন চাকরিজীবী এবং ১০ জন রাজনীতি ও সমাজসেবার সঙ্গে জড়িত বলে হলফনামায় উল্লেখ করেছেন।

এদের মধ্যে ৫১ জন স্বাক্ষরজ্ঞান ও স্বশিক্ষিত। স্নাতক ও স্নাতকোত্তর পাস ৩৬ জন । এইচএসসি ১৮ জন ও এসএসসি পাস ২৬ জন এবং ৮ম শ্রেণি পাস আছেন ২৩ জন। ইতোমধ্যে দু’টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

সাধারণ ওয়ার্ডের মতো সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থীদেরও প্রায় এক-তৃতীয়াংশ স্বশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। অর্ধেক পেশায় গৃহিণী। এক-তৃতীয়াংশের কিছু বেশি ব্যবসায় যুক্ত। প্রার্থীদের জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বলেন, শিক্ষাগত যোগ্যতা থাকলে ভালো, তবে না থাকাটা অযোগ্যতা নয়। কাউন্সিলর পদে ব্যবসায়ীদের আধিক্যের বিষয়ে তিনি বলেন, রাজনীতি পুরোপুরি ব্যবসায়ীদের করায়ত্তে চলে গেছে। এটা এখন একটি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে; এর প্রতিফলন এই নির্বাচনেও দেখা যাচ্ছে। কাউন্সিলর হয়ে অনেকে এ পদকে নানা ব্যবসায়িক কর্মকাণ্ডসহ চাঁদাবাজিতেও ব্যবহার করেন। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়