শিরোনাম
◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূবাইলে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ

টঙ্গী প্রতিনিধি : প্রয়াত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত ফেরারী আসামি নুরুল ইসলাম দিপুকে জাতীয় পার্টির (জাপা) যুগ্ম মহাসচিব পদ দেয়ার প্রতিবাদে পূবাইলে বিক্ষোভ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে পূবাইল থানা ছাত্রলীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে মীরেরবাজার মুক্তিযোদ্ধা অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মীরেরবাজার এলাকায় গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

পূবাইল থানা ছাত্রলীগের সভাপতি টুটুল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এতে বক্তারা অবিলম্বে ফাঁসির দন্ডপ্রাপ্ত ফেরারি আসামি নুরুল ইসলাম দিপুকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর এবং জাতীয় পার্টি কতৃক মনোনিত পদ থেকে অব্যাহতি প্রদানের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন পূবাইল থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরাফাত রহমান মোল্লা মিরাজ, ৩৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফারুক হোসেন, ৩৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন মন্ডল, ৪১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রনি প্রমুখ।

সূত্র জানায়, গত শুক্রবার জাপার চেয়ারম্যান জিএম কাদের ১৪ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষনা করেন। ওই তালিকায় তিন নম্বর যুগ্ম মহাসচিব পদে ইন্টারপোলের রেড এলার্ট জারি করা ফেরারি নুরুল ইসলাম দিপুর নাম রয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে প্রকাশ্য দিবালোকে শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যার পর ইউরোপে পালিয়ে যায় দিপু। ঘটনার পরদিন আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মতিউর রহমান টঙ্গী থানায় জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের তৎকালীন কেন্দ্রীয় সাধারন সম্পাদক নুরুল ইসলাম দিপুসহ ১৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ২০১৬ সালের ১৫ জুন উচ্চ আদালতের রায়ে নুরুল ইসলাম দিপুসহ ছয়জনকে মৃত্যুদন্ড দেন। যাবজ্জীবন দেন ৯ জনকে। সম্পাদনা : আলআমিন

 

  • সর্বশেষ