শিরোনাম
◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম জেলায় ভোটার বাড়ার হার ৫ শতাংশ !

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলায় ভোটার বেড়েছে ২ লাখ ৮৩ হাজার ৮৩৪ জন। ভোটার বাড়ার হার ৫ শতাংশ। ফলে চট্টগ্রাম জেলায় বিদ্যমান ভোটারসহ খসড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ২১ হাজার ৯৪৮।

এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রকাশিত খসড়া তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দরখাস্ত জমা দেওয়া যাবে। আগামী ২০ ফেব্রুয়ারি এই দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে।

তবে যখনই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হোক না কেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নতুন ভোটার তালিকা অনুযায়ী হবে। গত বছরের ৭ আগস্ট বন্দর থানা এলাকায় তথ্য সংগ্রহের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছিল।

এবার মোট ৪টি বয়স শ্রেণিতে তথ্য সংগ্রহ করা হলেও খসড়া ভোটার তালিকায় ১ জানুয়ারি ২০০২ সালের পূর্বে যাদের জন্ম অর্থাৎ ২০২০ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে কেবল তাদের নাম প্রকাশ করা হয়েছে।

চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, চট্টগ্রাম জেলায় বিদ্যমান ভোটার সংখ্যা ৫৬ লাখ ৩৮ হাজার ১১৪। খসড়া তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছে আরও ২ লাখ ৮৩ হাজার ৮৩৪ জন। এরমধ্যে সবচেয়ে বেশি নতুন ভোটার বেড়েছে ফটিকছড়ি উপজেলায়।

এই জেলায় নতুন করে ১৯ হাজার ২১৬ তরুণ ভোটার যুক্ত হচ্ছে তালিকায়। এর পরেই আছে মিরসরাই উপজেলা। এই উপজেলায় ভোটার বেড়েছে ১৮ হাজার ৩০৩ জন। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বন্দর থানায় মোট ভোটার বেড়েছে ১৮ হাজার ৭৭ জন।

এ ছাড়া রাউজান উপজেলায় নতুন ১৭ হাজার ৮৭৩ জন ভোটার যুক্ত হচ্ছে। সবচেয়ে কম ভোটার যুক্ত হচ্ছে নতুন উপজেলা কর্ণফুলীতে। এই উপজেলায় মোট ৫ হাজার ৯৯১ জন ভোটার বেড়েছে খসড়া তালিকায়।

তবে দাবি, আপত্তি ও সংশোধনে চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা কিছুটা সংযোজন বিয়োজন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়