শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাইম মাল্টিপারপাসের নামে ১৫ কোটি টাকা আত্মসাত, মূল হোতা রাজু গ্রেপ্তার

ইসমাঈল ইমু: ১৮ মামলার পলাতক আসামি মো. রিয়াজুল ইসলাম রাজু প্রাইম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি। গত ৯ জানুয়ারি যশোর জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডি।

রাজু তার অপর সহযোগীদের নিয়ে ২০১০ সালে ১৫ জুলাই প্রাইম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সনদ নিয়ে যশোর, সাতক্ষীরা, ফরিদপুর ও কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ দলের সদস্যদের সহযোগীতায় ২০১০ সালে জুলাই মাস থেকে ২০১৪ সালের এপ্রিল মাস পর্যন্ত প্রতারণার মাধ্যমে এই ১৫ কোটি টাকা হাতিয়ে নেয়।

সিআইডি জানায়, রাজুর সম্পত্তি অনুসন্ধান চালিয়ে প্রতারণা করে আত্মসাত করা ৫ কোটি টাকার সম্পত্তির সন্ধান পায়। তার ২টি বাড়ি, ২টি কাভার্ড ভ্যানসহ ১০ বিঘা জমির সন্ধান পাওয়া যায়। এছাড়া প্রাইম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর নামে ২টি গাড়ি ও ৬টি স্থানে জমির সন্ধান পেয়েছে সিআইডি। কুষ্টিয়ার রেহানা এবং আমিরুল বাদী হয়ে দায়ের করা মামলায় ২ বছরের সাজা প্রাপ্ত হয়ে তিনি ৩ মাস জেল খাটেন তিনি। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

এই চক্রের অন্যতম সদস্য শম্পা রাণী সাহা ২০১৫ সালে গ্রেপ্তার হয়ে কিছুদিন জেল খেটে জামিনে মুক্ত হন। এই প্রতারক চক্রের অন্যান্য সহযোগীরা বর্তমানে বিভিন্ন জেলাতে স্থানীয় নিবন্ধন নিয়ে কাযক্রম পরিচালনা করে যাচ্ছে। সিআইডি প্রতারক চক্রটির মূল উৎপাটনের জন্য মামলাটির তদন্ত অব্যাহত রেখেছে ।

  • সর্বশেষ