শিরোনাম
◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি নির্বাচনে আমরা জীবন হাতে নিয়ে রাজপথে নেমেছি, তাবিথের উপর হামলা প্রসঙ্গে বললেন ইশরাক

সানজীদা আক্তার : ঢাকা দক্ষিণ সিটিতে নতুন যুক্ত হওয়া ৭০নং ওয়ার্ডে প্রচারণা চালানোর সময় তাবিথের উপর হামলার ঘটনাকে কেন্দ্রকরে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেন, যেদিন থেকে নির্বাচনে নেমেছি সেদিন থেকেই আমরা জানি এ ধরনের ঘটনা ঘটতে পারে। গত জাতীয় নির্বাচনে দেখেছি ২০১৮ সালে, নির্বাচনের আগে আমাদের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান চেয়ারপারসন উপদেষ্টা সহ থেকে শুরু করে বহু প্রার্থীকে গুলি করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে।

এই নির্বাচনেও আমরা জীবন হাতে নিয়ে রাজপথে নেমেছি।আমরা মৃত্যুর ভয় করিনা। রক্ত দিতে হলে রক্ত দিবো, জীবন দিতে হলে জীবন দিবো। যে আন্দোলনের লড়াইয়ে আছি সেখান থেকে এক পা পেছনে নামবো না।

আচরণবিধি নিয়ে তিনি বলেন,আমরা প্রথমদিন থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে আচরণবিধিটা রয়েছে নির্বাচনের ক্ষেত্রে তা আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমি মেয়র প্রার্থী হয়ে কাউন্সিলর প্রর্থীদের বলে দিয়েছি। সেটি অব্যাহত থাকবে, সেখান থেকে আমরা নড়চড় হবো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়