শিরোনাম
◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় হারপিক খেয়ে সাবেক মন্ত্রীর ছেলে হাসপাতালে

শরীফা খাতুন , খুলনা প্রতিনিধি: খুলনা-৫ আস‌নের সংসদ সদস্য ও সা‌বেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (২৫) গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা দাবি করছেন অত্মহত্যার উদ্দেশ্য তিনি হারপিক খেয়েছেন। তার অবস্থা গুরুতর রয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় গুরুতর অসুস্থ অবস্থায় তাকে খুলনা মেডিকেলে আনা হয়। অ‌ভি‌জিৎ খুলনা জেলা পরিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যানের দা‌য়িত্ব পালন কর‌ছেন।

খুমেকের মেডিসিন ওয়ার্ডের সহকারি রেজিস্টার খালেদ মাহমুদ বলেন, অভিজিৎ চন্দ্র হারপিক খেয়ে গুরুত্ব অসুস্থ হয়ে পড়ছেন। বর্তমানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছে। তার রক্তের চাপ একবারে নিম্ন পর্যায়ে মেনে গেছে।

এদিকে তার অবস্থা গুরুত্বর হওয়ায় পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যম্বুলেন্সে ঢাকায় নেওয়ার ব্যাবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

এর আগে সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দের মে‌য়ে জয়ন্তী রানী চন্দের অস্বাভা‌বিক মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ জানা যায়‌নি। শোনা গে‌ছে তি‌নিও বিষক্রীয়ায় মারা গি‌য়ে‌ছিলেন। এরপর সা‌বেক এ মন্ত্রীর জামাতা বাংলা‌দেশ ব্যাং‌কের ডি‌জিএম প্রভাষ কুমার দত্ত দুর্বৃত্তদের হা‌তে গু‌লি‌বিদ্ধ হ‌য়ে অ‌ল্পের জন্য প্রা‌নে রক্ষা পে‌য়ে‌ছেন। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়