শিরোনাম
◈ চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলীতে নদীতে পড়ে গেল ট্রাক ◈ মগবাজারের বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন ◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী স্বামী ও স্ত্রী গ্রেফতার

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব -৮ সদস্যরা। । সোমবার রাতে পাশ্ববর্তী কলাপাড়া উপজেলার কলাপাড়া ব্রীজ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ জসিম উদ্দীন খান (৩৫) তার স্ত্রী মোসাঃ কুলসুম বেগম (৩০)কে গ্রেফতার করে র‌্যাব -৮ পটুয়াখালীর সদস্যরা। ২০১৫ সালের পুলিশ কর্তৃক উভয় আসামীদ্বয়কে গাজাঁসহ গ্রেফতার করে। মামলা নং (জিআর-৫৩৪/১৫ আমতলি থানা)। পরবর্তীতে আদালত থেকে জামিন নিয়ে উক্ত মামলার আসামী গণগ্রেফতার এড়াতে পলাতক থাকায় আদালত কর্তৃক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ সদস্যরা অভিযান পরিচালনা করে উক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয় বলে জানান পটুয়াখালী র‌্যাব- ৮ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ রইছ উদ্দিন। আটককৃত আসামীদেরকে সোমবার রাতে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, গ্রেফতারকৃতদের মঙ্গলবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়