শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে মুক্তিযোদ্ধার মতবিনিময় সভা অনুষ্টিত

হৃদয় ইসলাম, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাজ্য ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ রহিম(দুধ মিয়া)’র এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্টিত হয়। কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনিত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সাবেক সাধারন সম্পাদক মো. শাহিন আহমেদ, সাধারন সদস্য এস এ চৌধুরী জয়, আব্দুল হাই ইদ্রিছী, আর কে সোমেন, আহমেদুজ্জামান আলম, আব্দুল বাছিত খান প্রমূখ ।

মতবিনিময় সভা শেষে বীরমুক্তিযোদ্ধা এম এ রহিম (দুধ মিয়া) কমলগঞ্জ প্রেসক্লাবের নির্মান কাজের জন্য নগদ চেক প্রদান করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা এম এ রহিম (দুধ মিয়া) কে কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়