শিরোনাম
◈ অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি: তারেক রহমান ◈ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে জামায়াত আমিরের কড়া বার্তা ◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো?

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে প্রতিবন্ধি ধর্ষনের দায়ে যুবক গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জলকার মাজদিয়া গ্রামে বুধবার দুপুরে ২৪ বছরের স্বামী পরিত্যক্তা এক প্রতিবন্ধি নারী ধর্ষিত হয়েছে। এ ঘটনায় ধর্ষক আলামিনকে পুলিশ গ্রেফতার করেছে। আ

লামিন একই গ্রামের তরকারী বিক্রেতা নুরুন্নবীর ছেলে। সূবর্নাসারা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এএসআই শাকিল খান জানান, মঙ্গলবার দুপুরে ওই স্বামী পরিত্যক্তা মাঠে ছাগল চরাতে যায়। এ সময় আলামিনও মাঠে ছিল। মাঠে একা পেয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় দুই সন্তানের জনক ধর্ষক আলামিন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কালীগঞ্জ উপজেলার সোনালীডাঙ্গা গ্রাম থেকে মঙ্গলবার রাত ৮টার দিকে ধর্ষক আলামিনকে গ্রেফতার করে।

পুলিশ আরো জানায়, ধর্ষিত ওই নারীর বিয়ের পর সন্তান প্রসব করতে গিয়ে অঙ্গহানী ঘটে। এরপর তার স্বামী তালাক দেয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে এএসআই শাকিল খান জানান। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়