শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৩:৫৮ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭৭১ জন সিনিয়র অফিসার নেবে সাত ব্যাংক

অনলাইন ডেস্ক : ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাত ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ৭৭১ জন সিনিয়র অফিসার নিয়োগ দেওয়া হবে।

ব্যাংকের নাম ও সংখ্যা: সোনালী ব্যাংক লিমিটেড- ২৬৪ জন

জনতা ব্যাংক লিমিটেড- ১৩৯ জন

রূপালী ব্যাংক লিমিটেড- ২১১ জন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক- ১১৩ জন

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন- ৮ জন

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ- ৩০ জন

কর্মসংস্থান ব্যাংক- ৬ জন নেবে।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক(সম্মান) বা সমমানের ডিগ্রি থাকলে সিনিয়র অফিসার পদে আবেদন করা যাবে।

এসএসসি বা সমমান এবং এর পরবর্তী পর্যায়ের পরীক্ষাসমূহে কমপক্ষে দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

বয়স: ১ জুলাই ২০১৯ তারিখে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যাতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

বেতন: নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের শেষ সময়: ৪ ফেব্রুয়ারি রাত ১১.৫৯টা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া: যোগ্য প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে।

  • সর্বশেষ