শিরোনাম
◈ তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত ◈ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ◈ ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জেট ফুয়েলের দাম এক ধাক্কায় বাড়ল ৮০ শতাংশ ◈ জি‌নে‌দিন জিদান বিশ্বকাপের পর ফ্রান্স দ‌লের কোচ হ‌চ্ছেন! ◈ ব্যর্থতার দায়ে সেভিয়ার কোচ মাতিয়াস আলমেদা বরখাস্ত  ◈ বিদেশে উচ্চ শিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ ‘সারাদিনের তেল ৩ ঘণ্টায় শেষ’—সংকট নয়, বাড়তি চাহিদা, অতিরিক্ত মজুত না করার আহ্বান জ্বালানিমন্ত্রীর ◈ অনিয়মে অ্যাকশন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে লক্ষ্য উন্নত সেবা: স্বাস্থ্যমন্ত্রী ◈ ট্রাম্প কেন পিছু হটলেন, এই আকস্মিক নমনীয়তার কারণ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইমেলার নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ

ইসমাঈল ইমু: মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে বইমেলার নিরাপত্তা বিষয়ক সভায় কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই বইমেলাতে থাকতে দেওয়া যাবে না। বই প্রেমীরা বইয়ের ক্ষুধা বইমেলা থেকে বই কিনে মিটিয়ে থাকেন। তাদের যাতায়াত নির্বিঘ্নে করতে সকলের সহযোগিতা কামনা করছি। আমরা সবাই মিলে চেষ্টা করলে বাঙালির প্রাণের মেলা সফলভাবে আয়োজন করে শেষ করতে পারব। আপনারা যেকোন পরিস্থিতিতে পুলিশের সহযোগিতা নিবেন।

বইমেলার নিরাপত্তা ব্যবস্থা ও ব্যাবস্থাপনা সম্পর্কে বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এবারের বইমেলায় ৫৩৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলায় ৪১১টি প্রতিষ্ঠান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে ১২৭টি প্রতিষ্ঠান মোট ৮৭২টি ইউনিটে বুক স্টল দিবেন।

এছাড়া বইমেলা প্রাঙ্গণে থাকছে শিশু চত্ত¡র, মসজিদ, টয়লেট ব্যবস্থাপনা, ফুড পার্ক ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। বইমেলায় বই মনিটরিং করতে থাকবে মনিটরিং কমিটি। বইমেলার নিরাপত্তায় ৩০০টির অধিক সিসি ক্যামেরা বসানো হচ্ছে। বাঁশ ও টিন দিয়ে মেলা প্রাঙ্গণ শক্ত করে বেষ্টনি দেয়া হচ্ছে। প্রতিটি বুক স্টলে অগ্নিনির্বাপক যন্ত্র বাধ্যতামূলকভাবে রাখতে প্রকাশকদের বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়