শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের কোয়ার্টারে জুনিয়র টাইগাররা

আক্তারুজ্জামান : ফেভারিটদের মতো আসর শুরু করেই যুব বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেছে জুনিয়র টাইগাররা। ‘সি’ গ্রুপ থেকে টানা দুটি জয় পাওয়ায় পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়েছে আকবর আলীদের। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারানোর পর আজ স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে লাল-সবুজের যুব দল।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে যুব দলের স্পিনার রকিবুল হাসানের ঘূর্ণি তোপে পড়ে মাত্র ৮৯ রানেই অলআউট হয় স্কটিশরা। জবাব দিতে নেমে শুরুতেই তানজিদের উইকেট হারালেও বিপদে পড়েনি সাকিব-তামিমদের উত্তরসূরীরা। ২০০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে। জয়ের আগে পারভেজ ২৫ ও শামীম ১০ রানে আউট হন। মাহমুদুল ৩৫ ও তৌহিদ হৃদয় ১৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

স্কটিশদের ব্যাটিং লাইনে আঘাত হানেন তানজিম সাকিব, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয়। এরপরের আক্রমণ ছিলো রকিবুলের। সাকিব ও মৃত্যুঞ্জয় দুজনই নিজেদের একই ওভারে দুটি করে উইকেট শিকার করে স্কটিশদের ব্যাকফুটে ঠেলে দেন। পরে বাকি কাজ সারেন রকিবুল।

ইনিংসের ২৪ তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা দিনটি উইকেট তুলে নেন। প্রথমে কেস সাজ্জাদকে বোল্ড করেন। এরপর লিলে রবার্টসনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান। পরের বলেই আবারও বোল্ড। এবার স্ট্যাম্প ভাঙেন চার্লি পিটের। ব্যাস হয়ে গেলো হ্যাটট্রিক।

স্কটল্যান্ডের হয়ে উজাইর শাহ ২৮, জেমি কেয়ার্নস ১৭ ও আংগাস গাই ১১ রান করেন। জুনিয়র টাইগারদের হয়ে রকিবুল ৪টি, শরিফুল ও সাকিব ২টি করে এবং শামীম ও মৃত্যুঞ্জয় একটি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়