শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসমত আরা সাদেকের মৃত্যুতে পূর্তমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক : যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।

মন্ত্রীদ্বয় পৃথক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় তাঁরা আরও বলেন, ইসমাত আরা সাদেকের মৃত্যুতে জাতি একজন সৎ ও আদর্শ রাজনীতিককে হারালো। বাংলাদেশের রাজনীতিতে তিনি গুণগত অবদান রেখেছেন। নারীর ক্ষমতায়ন, সমাজকল্যাণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ স্থানীয় উন্নয়নে তাঁর অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়