শিরোনাম
◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের সাক্ষীকে ডেকে সন্ত্রাসীদের হাতে ‘তুলে দিলো’ পুলিশ (ভিডিও)

নিউজ ডেস্ক : পাবনায় ধর্ষণ মামলার এক সাক্ষীকে ডেকে সন্ত্রাসীদের হাতে তুলে দেয়ার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সন্ত্রাসীরা এ সময় যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। ১৭ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের গাছ পাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহত যুবক পাবনা পৌর নুরপুর এলাকার মৃত ডা. আয়নুল হকের ছেলে। বাংলা

আহতের স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যায় পাবনা সদর থানার তদন্ত ওসি একটি ধর্ষণ মামলার সাক্ষী নেয়ার জন্য আলিমকে গাছপাড়া বাজারে ডেকে নিয়ে যায়। সেখানে অবস্থান করছিলেন, ধর্ষণ মামলার আসামি মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফের ছোট ভাই আরিফুলের সন্ত্রাসী বাহিনী। আলিম সেখানে পৌঁছালে পুলিশের সামনেই তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরত্বর জখম করে।

ভিডিও ফুটেজে মারধরের সময় পুলিশের ওসি তদন্ত খাইরুল ইসলাম ও একজন সিপাহী বের হয়ে চলে যেতে দেখা যায়। স্থানীয়রা আলিমকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ব্যাপারে ওসি তদন্ত খাইরুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ওসি নাসিম আহম্মেদ জানান, তদন্ত কর্মকর্তা খাইরুল তিনি রাজশাহী সাক্ষী দিতে গেছেন।

https://www.facebook.com/Bartabazarbd/videos/2887888537920815/

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়