শিরোনাম
◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব ফল খেলে ঝরবে মেদ

নিউজ ডেস্ক: পেটের মেদ একটি বিব্রতকর বিষয়। অতিরিক্ত পেটের মেদ শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করে। যেমন হৃদরোগ, স্ট্রোক, টাইপ টু ডায়াবেটিস ইত্যাদি। একুশে টিভি

পুষ্টিবিজ্ঞানীদের মতে, সব ‘ফ্যাট’ই শরীরের জন্য ক্ষতিকারক নয়। শরীরকে সব ধরনের খাদ্য উপাদানের সুষম বণ্টনই সুস্থতাকে রাখে। প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেলের মতো দেহে ফ্যাটেরও প্রয়োজন। বিশেষ করে কিছু ভিটামিন শোষণের জন্য প্রয়োজন ফ্যাট।

পুষ্টিবিজ্ঞানীরা বলেন, শরীর দীর্ঘদিন ধরে তার প্রয়োজনীয় পুষ্টি ও খাবার না পেলে ‘স্টারভেশন’ অবস্থায় চলে যায়। প্রয়োজনের তুলনায় কম পরিমাণে খাবার পাওয়ার কারণে শরীর সেই খাবার ব্যবহার করার পরিমাণ কমিয়ে দেয় এবং খাবারকে জমিয়ে রাখতে শুরু করে। এটাই হল ‘স্টারভেশন’ অবস্থা।

কমলালেবু: শীতের ফল বলতেই কমলালেবুকে বুঝি। এতে থাকা ফাইবার পেট অনেক ক্ষণ ভাল রাখে, ফলে খিদে কম পায়। এর ভিটামিন সি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

আঙুর: শীতের আর এক উপকারী ফল আঙুর। আঙুর শরীরে ফ্যাট সেল জমতে বাধা দেয়। তাই শীতে প্রতি দিন কয়েক টুকরো আঙুর মেদ কমাতে বিশেষ কাজে আসে।

বেদানা: প্রচুর পরিমাণে ফাইবার থাকার উপকারিতা যেমন এই ফল থেকে পাওয়া যায়, তেমন এই ফল লো ক্যালোরির। তাই ওজন কমাতে বিশেষ কাজে আসে বেদানা।

সবেদা: মটাবলিজম রেট বাড়িয়ে শরীরকে সুস্থ রাখার পাশাপাশি ফ্যাট গলাতে বিশেষ কাজে আসে এই ফল। এর মধ্যে থাকা ফাইবার পেট ভরা রেখে খিদে নিয়ন্ত্রণ করে। অনুলিখন: জেবা আফরোজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়