শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে কড়া সতর্কবার্তা ইরানের

রাশিদ রিয়াজ : ইরানের রাজধানী তেহরানের একটি বেআইনি সমাবেশে ব্রিটিশ রাষ্ট্রদূতের উপস্থিতির পরিপ্রেক্ষিতে ওই কূটনীতিককে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারকে কঠোর ভাষায় এ ধরনের আচরণের পুনরাবৃত্তি না করার আহ্বান জানানো হয়েছে।

আরাকচি বলেন, আমরা ম্যাকেয়ারকে ডেকে তার কূটনৈতিক শিষ্টাচার বিরোধী তৎপরতার কঠোর প্রতিবাদ জানানোর পাশাপাশি তাকে বলে দিয়েছি, এরপর এই ঘটনার পুনরাবৃত্তি হলে তেহরান শুধু তাকে তলব করার মধ্যে নিজের দায়িত্ব সীমাবদ্ধ রাখবে না।

ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার কয়েকদিন পর ম্যাকেয়ার তেহরান ত্যাগ করেন। তিনি স্থায়ীভাবে দেশে ফিরে গেছেন কিনা এ নিয়ে ইরানের ভেতরে ও বাইরে যে জল্পনা চলছে সে সম্পর্কে আরাকচি বলেন, ব্রিটিশ রাষ্ট্রদূত ব্যক্তিগত কাজে ব্রিটেনে ফিরে গেছেন এবং কাজ শেষে আবার তেহরানে ফিরে আসবেন।

ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকেয়ার গত ১১ জানুয়ারি তেহরানের 'আমির কাবির' বিশ্ববিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি বেআইনি সমাবেশে যোগ দিয়ে সমাবেশকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এ সময় ইরানের পুলিশ তাকে আটক করে। পরে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তার কূটনৈতিক দায়মুক্তির কারণে পুলিশ তাকে ছেড়ে দেয়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রিটিশ রাষ্ট্রদূত ওই অবৈধ সমাবেশের ছবি ও ভিডিও ধারণ করছিলেন।

  • সর্বশেষ