শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৪:২৮ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রেতাদের গৃহস্থলী পণ্যের চাহিদা বেশি বাণিজ্য মেলায়

লাইজুল ইসলাম : গতকাল বাণিজ্য মেলায় গিয়ে দেখা যায় গৃহস্থলী পণ্যের দোকানে এবার ক্রেতাদের ভিড় বেশি। আর এই কারনে বেশি বিক্রির আশায় বিশেষ ছাড় দিচ্ছেন স্টল কর্তৃপক্ষ। তবে ক্রেতারা বলছেন, বাজার মূল্যের চাইতে পন্যের দাম বাড়ানো হয়েছে এখানে। তারপর ছাড় দেয়া হয়েছে। এতে স্বাভাবিক দামই পাচ্ছে স্টল মালিকরা। আর লোক দেখানো ছাড় দেখছেন সবাই।

বাণিজ্য মেলা শুরুর দিকে বিবিধ কারনে জমে উঠতে পারেনি বাণিজ্য মেলা কিন্তু মেলার মাঝামাঝিতে বেশ জমে উঠতে শুরু করেছে। বিশেষ করে শুক্রবারের পর থেকে জমে উঠেছে মেলা। তাই বেচা-বিক্রি ভালো করতে স্টল মালিকরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এতে ছাড়ের সংখ্যাই বেশি। ক্রেতারাও ভীড় করছেন ছাড় দেখে।

বিক্রেতারা বলেন, বিভিন্ন ভাবে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন পণ্যের সঙ্গে বিভিন্ন পন্য ফ্রি দেয়া হচ্ছে। একটি কিনলে ১০ গিফট। এমন অনেক ধরনের ছাড় দেয়া হয়েছে। শেষের দিকে বেচাবিক্রি যাতে ভালো হয় সেই চিন্তা থেকেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

তারা দাবি করেন, এরই মধ্যে একদনি বন্ধ ছিলো। আরো বন্ধ থাকতে পারে। সে দিকে খেয়াল রেখে কয়েকটা দিন মেলার সময় বাড়ানো দাবি তাদের।
ক্রেতারা বলছেন, কিছু স্টলে খুব ভালো পণ্য বিক্রি করছে। যেগুলো কেনাকাটা করা যায়। তবে দাম কিছুটা বেশি বলে অভিযোগ তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়