শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক :ময়মনসিংহের শম্ভুগঞ্জে লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব, মোহনগঞ্জ-ঢাকা, জারিয়া-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ময়মনসিংহগামী যাত্রীবাহী জারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার এ ঘটনা ঘটে।বাংলাদেশ জার্নাল

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নেত্রকোণার জারিয়া থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি ময়মনসিংহ যাচ্ছিলো। পথে ট্রেনটি শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিয়ে স্টেশন ছাড়ার পরপরই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ের নির্বাহী প্রকৌশলী সুকুমার বিশ্বাস এ সত্যতা নিশ্চিত করে বলেন, ময়মনসিংহগামী জারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের কাছাকাছি এসে গেছে। উদ্ধার কাজ শুরুর পর দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করে চলাচল স্বাভাবিক করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়