শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০২:৩৬ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুকে সম্মান জানালো নিউইয়র্ক স্টেট

তোফাজ্জল লিটন : বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সম্মাননা জানালো নিউইয়র্ক স্টেট। বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথম বাংলা ভাষণ দিয়েছিলেন। সেই দিনটিকে ২০২০ সালের জন্য বাংলাদেশি ইমিগ্রান্ট ডে হিসেবে রেজ্যুলেশন পাশ করেছে নিউইয়র্ক স্টেট।

মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা সিনেটের স্ট্যাভেস্কির মাধ্যমে এই বিষয়ে একটি প্রাস্তাবনা পাঠালে ১৪ জানুয়ারি নিউইয়র্ক স্টেট গভর্ণর এন্ড্রু ক্যুমো এটি জে ২৩৪৬ স্মারকে রেজ্যুলেশন আকারে পাশ করেন। ২০ জানুয়ারি নিউইয়র্ক স্টেট সেক্রেটারি আলেন্ড্রো এন পলিনোরিত মূল রেজ্যুলেশনটি নিউইায়র্কে মুক্তধারা ফাউন্ডেশন গ্রহণ করে।

বিশ্বজিত সাহা বলেন, বাংলাদেশ সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২০ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে। ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশ সরকার যদি ‘বাংলাদেশ ইমিগ্রান্ট ডে’ হিসেবে ঘোষণা কওে তবে আমি মনে করি এটি হতো জাতির জনককে শ্রদ্ধা জানাবার গৌরবতম অধ্যায় ।

  • সর্বশেষ