শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু

মোস্তাফিজুর রহমান : রাজধানীর শনিরআখড়ায় বাসের ধাক্কায় নূরজাহান বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাত টায় এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া আট টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে মো. শহীদ জানান, স্বামীবাগের বাসা থেকে আমার বোন সন্ধ্যায় আরের বোনের বাসায় বেড়াতে যাওয়ার সময় শনিরঅখরায় মোল্লা কলেজের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা খবর দিলে সেখান থেকে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানিয়রা বাসটি আটক করেছে বলেও জানান তিনি।

ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। মৃত নূরজাহান বেগম ২৭/৫ স্বামীবাগ গেন্ডারিয়ার মৃত শামসুউদ্দিনের স্ত্রী। তিন ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়