শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা বিশ্বাস করি বাংলাদেশের ক্ষতি করবে না দিল্লি, সিএএ-এনআরসি ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী

সিরাজুল ইসলাম : ইয়নের সঙ্গে সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন আরও বলেন, ভারত আশ্বস্থ করেছে- ওই বিষয়ের প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না। তিনি ভারত সরকার ও নেতৃত্বকে বিশ্বাস করেন। তিনি তিস্তা ও সার্ক নিয়েও কথা বলেন।

এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিএএ এবং এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারত আমাদের ঐতিহাসিক বন্ধু। তাদের নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা আশাকরি- বাংলাদেশের জন্য ক্ষতিকর- এমন কোনও কাজ তারা করবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের চমৎকার সম্পর্ক আছে। আমাদের সম্পর্ক বিদ্যমান পারস্পরিক বোঝাপড়া ও আস্থার ভিত্তিতে।

আরেক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানেকটিভিটির প্রক্রিয়া মসৃণভাবেই এগিয়ে চলছে।

রোহিঙ্গা ইস্যুতে ভারত সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমাদের প্রত্যাশা- বন্ধু হিসেবে তারা আরও কার্যকর পদক্ষেপ নেবে।

সার্ক ইস্যুতে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যখন সম্পর্ক ও আস্থা বাড়বে, তখনই সার্ক আরও কার্যকর হবে। অপেক্ষাকৃত ভাল ফলাফল পাওয়া যাবে।

তিস্তা চুক্তি ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আমাদের সঙ্গে তিস্তা চুক্তি করার প্রতিজ্ঞা করেছে। সে অনুযায়ী দিল্লি চুক্তি করবে- এমন প্রত্যাশার কথা জানান তিনি।
সাক্ষাৎকারটি কবে, কোথায় নেওয়া হয়েছে, তা উল্লেখ করেনি ইয়ন।

  • সর্বশেষ