শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারও আইসিসির টুর্নামেন্ট নিলামে অংশ নেবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আয়োজিত ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত টুর্নামেন্টগুলোর বন্টন হবে নিলামের মাধ্যমে। এই নিলামে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, টুর্নামেন্ট আয়োজন করলে এগুলোর লাভ-ক্ষতি দেখে তারা নিলামে অংশ নেবেন। এগুলো নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি ও কমার্শিয়াল জেনারেল ম্যানেজার ক্যাম্পবেল জেমিসন বাংলাদেশ সফরে এসেছেন রবিবার রাতে।

এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেছেন, ‘বিভিন্ন সময় যেসব দেশ আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেছে, সেই দেশগুলোতে ওরা সফর করছে। টুর্নামেন্টগুলো সম্পর্কে বোঝানোর জন্য। এই টুর্নামেন্ট করলে লাভ কী, সে সম্পর্কে বোঝাবে। এটা একটা নিলামের মাধ্যমে হবে। লাভ-ক্ষতি দেখে আমরা নিলামে অংশ নেবো।’

বিসিবির প্রধান নির্বাহী আরো জানান, ‘আমরা আগে যে টুর্নামেন্টগুলো আয়োজন করেছি, তা নিলামের মাধ্যমে নিয়েছিলাম। নিলাম সম্পর্কে সরকারকে অবহিত করতে স্বরাষ্ট্র ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারা। এর জন্য টেন্ডার ডকুমেন্ট থাকে, সেখানে জানতে চাওয়া হয় হোস্ট রাইটস পেতে চাইলে আমরা কী কী সুবিধা দেবো। আমরা তখন বলবো, নিরাপত্তা দেবো, হোটেল দেবো, চারটি মাঠ দেবো। মিডিয়া ফ্যাসিলিটে দেবো। ওগুলো অ্যাসেস করে তারা টুর্নামেন্ট বণ্টন করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়