শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শমী কায়সারের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে ১১ ফেব্রুয়ারি

দেবদুলাল মুন্না : সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন।

শমী কায়সারের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, গত ২৪ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ই-কমার্সভিত্তিক পর্যটন বিষয়ক সাইট ‘বিন্দু ৩৬৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে শমী কায়সার ঘটনাস্থল থেকে তার দুটি স্মার্ট ফোন হারিয়ে যায় বলে উপস্থিত সাংবাদিকদের চোর বলেন। একপর্যায়ে শমী কায়সার আধা ঘণ্টা গেটে দাঁড়িয়ে থেকে সাংবাদিকদের দেহ তল্লাশি করান এবং শমী কায়সারের নির্দেশে তার নিরাপত্তাকর্মীরা মিলনায়তনের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেন।

তার এমন আচরণের জন্য বাদী ও সাংবাদিক গোষ্ঠীর একটি পক্ষ থেকে ১০০ কোটি টাকার মান সম্মান নষ্ট হয়েছে বলে মামলায় বাদী দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়