শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেভারিটের মতোই অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন ফেদেরার ও সেরেনা

আক্তারুজ্জামান : আজ শুরু হয়েছে মৌসুমের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। টুর্নামেন্টের প্রথম দিনেই জয় পেয়েছেন টেনিস জগতের ফেভারিটরা। পুরুষ এককের পাশাপাশি নারী এককেও পুরোনো তারকাদের আধিপত্য ছিলো প্রথম রাউন্ডে।

প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের অবাছাই খেলোয়াড় স্টিভ জনসনকে সরাসরি সেটে (৬-৩, ৬-২, ৬-২) হারিয়েছেন রজার ফেদেরার। টানা একুশ বছর ধরে এই রড লেভার অ্যারেনাতে খেলা ফেদেরারে সামনে তেন প্রতিরোধ গড়তে পারেননি স্টিভ জনসন। মাঝে বৃষ্টি একটু বাধা দিলেও, ফর্মে থাকা ফেদেরারকে আটকাতে পারেনি। একপেশে ম্যাচে জয় তুলে নিয়েছেন সুইস তারকা।

নারী এককে চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় মারি বুজকোভাকে ৬-২, ৬-৪ সেটে হারিয়েছেন গতবারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী জাপানি তারকা নাওমি ওসাকা। আর তিন বছর পর কোর্টে ফেরা সেরেনা ৬-০, ৬-৩ সেটে রাশিয়ান খেলোয়াড় আনাস্তাসিয়া পোতাকোভাকে হারিয়েছেন।

এছাড়াও অষ্টম বাছাই ইতালির মাত্তেও বেরেতিনি ৬-৩, ৬-১, ৬-৩ সেটে হারিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু হ্যারিসকে। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ফেদেরারকে হারিয়ে চমকে দেয়া গ্রিগর দিমিত্রভ ৪-৬, ৬-২, ৬-০ সেটে হারিয়েছেন আর্জেন্টিনার হুয়ান লন্দেরোকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়